নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রী বলেন, ' রাতে বিশেষ করে মেয়েদের রাতে বেরনো উচিত নয়।' তাই এই মন্তব্যকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
সূত্রের খবর, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় রবিবার উত্তরবঙ্গ সফরের আগে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে এই বিষয়ে প্রথম প্রতিক্রিয়া দেন। দুর্গাপুর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' রাতের বেলায় মেয়েদের ভেবেচিন্তে বেরোনো উচিত।' আর তার এই মন্তব্য ব্যাপক শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। এই নিয়েই সমালোচনার সুর চড়িয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ করছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেন, ' রাজ্যের একজন প্রশাসনিক প্রধান হিসেবে তিনি খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন। এরপর ঘটে চুরি হলে বলবেন তালা দিয়ে যাননি কেন? দিনের বেলায় যদি এরম কোনো ঘটনা ঘটে তখন কি বলবেন মহিলা হয়ে জন্মেছেন কেন?'
বিজেপি নেতা আরও বলেন, ' মুখ্যমন্ত্রী তাহলে স্পষ্ট করে বলে দিক যে তাদের সরকার মেয়েদের জন্য ঘরবন্দী নীতি চালু করছে। মেয়েরা ঘর থেকে বেরোবে না। তাহলে রাজ্য পুলিশের মেয়েদের নিরাপত্তা দিতে কিছুটা চাপ কমবে। তার এরম মন্তব্যকে আমরা তীব্র ঘৃণা জানাই।'
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের