নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - রাতভর মেলায় বেড়াতে গিয়েছিলো দুজনে , বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই স্ত্রীর প্রাণ কাড়লেন স্বামী। করম পুজোর আনন্দের মধ্যেই ঘটলো এই রক্তাক্ত ঘটনা। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের রামসাই বাজার সংলগ্ন এলাকায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম প্রমিলা ওঁরাও (৩০)। স্বামী রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে তিনি বুধবার রাতে রামসাইয়ের পাশ্ববর্তী মুন্সি লাইন এলাকার করম পূজার মেলায় গিয়েছিলেন।

রাতভর মেলায় আনন্দ করার পর বৃহস্পতিবার ভোরবেলা তারা বাড়ি ফেরেন। এরপরেই ঘটে বিপত্তি।বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। আচমকাই রাজকুমার প্রমিলাকে মারধর করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই রাজকুমার পালিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে আসেন। ভিড় জমে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। প্রমিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে এই খুনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরেই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজকুমার ওঁরাওকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...