নিজস্ব প্রতিনিধি, হুগলি - গভীর রাত। ফাঁকা রাস্তা, আর সেই সুযোগে বেপরোয়া গতিতে ছুটছিল দুটি মোটরবাইক। মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ডানকুনি রেল ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন মদ্যপ অবস্থায় থাকা চারজন যুবক।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে ডানকুনি ১৬ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে আসা দুটি মোটরবাইক মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, দু’টি বাইকই ব্রিজের মাঝখানে ছিটকে পড়ে যায়। আহতদের মধ্যে দুইজনের পায়ে গুরুতর আঘাত এবং এক জনের চোখে মারাত্মক চোট লেগেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ও ট্রাফিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়।এছাড়া, দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক ব্রিজ থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, “ দুটি বাইক অতিরিক্ত গতিতে আসায় মুখোমুখি ধাক্কা লাগে। চারজনই রাস্তায় ছিটকে পড়েন। তাদের মধ্যে দুজনের পায়ে ভাঙন, একজনের চোখে গুরুতর চোট এবং আরেকজনও গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় বাইক দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে আহতদের শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, আহতদের মধ্যে দুজন মদ্যপ অবস্থায় ছিলেন।”

প্রশাসনের তরফে বারবার গতি নিয়ন্ত্রণ ও সচেতনতার বার্তা দেওয়া হলেও সেই প্রচার কার্যকর হচ্ছে না বলেই দাবি করছে পুলিশ। ট্রাফিক আধিকারিকদের মতে, মানুষ নিজেরা সজাগ ও সতর্ক না হলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের