নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একমাসের বেশি সময় ধরে অব্যাহত মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। দাম বেড়েছে গ্যাসের। জোগানেও টান পড়েছে। এইভাবে যুদ্ধ আরও বেশিদিন হলে আরও ভয়াবহ প্রভাব পড়তে চলেছে ভারতে। সিঁদুরে মেঘ দেখছেন RAW-এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুকে দুর্ভাগ্যজনক বলেছেন তিনি।
বিক্রম সুদ জানান, “আগামী ২-৩ মাসের মধ্যেই আসবে ঘোর বিপদ। এই সময়ের মধ্যে দেশের জ্বালানি তেল ও সার শেষ হয়ে যাবে। আমাদের চাহিদার বেশিরভাগ এলএনজি কাতার থেকে আসে। জ্বালানি তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি তা বন্ধ হয় বা অধিক মূল্যে কিনতে হয় তবে দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁবে। যা সরকারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ইজরায়েল আমাদের বন্ধু। দেশের নিরাপত্তা সংক্রান্ত নানাবিধ সামগ্রী আমরা ওখান থেকে কিনি। তারপরও ইরানে হামলা ও সেখানকার সর্বোচ্চ নেতাকে হত্যা খুনেরই সামিল। একটি দেশের আইন নিজের হাতে তুলে নেওয়া।“
তিনি আরও বলেন, “এরপর আমেরিকার সামিল হওয়া আরও খারাপ পদক্ষেপ। তবে আমাদের বৈদেশিক নীতি অনুযায়ী, আমরা কখনই বলতে পারি না, ইজরায়েল আমাদের বন্ধু নয়। আমরা বলব, এই হত্যা দুর্ভাগ্যজনক। এটা এড়ানো যেত। এছাড়া আমরা আর কোনও অবস্থান নিতে পারি না। আমরা হরমুজের ওপর নির্ভরশীল, ইরানের ওপর নয়। আমাদের উপর এই যুদ্ধ কোনও আলাদা দেশ চাপিয়ে দেয়নি। কিন্তু পরিস্থিতি চাপিয়ে দিয়েছে। প্রথম দিন থেকেই ইজরায়েল ও আমেরিকা ইরানকে ভুল বুঝেছে। ওদের হামলার পালটা জবাব দিয়েছে ইরান এবং তারা ঠিকই করছে। কেউ কেউ অবশ্য বলছেন, এই যুদ্ধ আসলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ইজরায়েলের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। তবে আসল খেলাটা কী, তা কেবল সময়ই বলবে।“
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের