নিজস্ব প্রতিনিধি, দিল্লি – খামেনেইকে হত্যার পর থেকে উত্তাল পশ্চিম এশিয়া। ড্রোন, মিসাইল হামলা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। বাতাসে বারুদের গন্ধ। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন এবং বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বাহারিনের রাজা হামাদের সঙ্গে কথা বলার সময় ইরানের মিসাইল হামলার নিন্দা করেছেন মোদি। ইরানি হামলায় মৃত্যু নিয়ে সমবেদনা জানিয়েছেন তিনি। সৌদির যুবরাজের সঙ্গে ফোনে কথা বলার পর ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে আলোচনা করেছি। ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে সাম্প্রতিক হামলাগুলির নিন্দা জানানো হচ্ছে।“
তিনি আরও লিখেছেন, “আমরা একমত হয়েছি যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দ্রুততম পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ভারতীয় জনগোষ্ঠীর কল্যাণের খোঁজখবর রাখার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।“ উল্লেখ্য, বাহারিন থেকে দুবাই, সৌদি, কাতার, কুয়েতের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের