নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যমগ্রাম। উড়ালপুরের নীচ থেকে উদ্ধার সন্দেহজনক ব্যাগ। বিস্ফোরণে মৃত এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক যুবকের কাছে থাকা ব্যাগ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, ২৫ বছর বয়সী ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হয় ওই যুবকও। বিস্ফোরণের বিকট শব্দ শুনে দ্রুত ছুটে আসে স্থানীয়রা। তাদের উদ্যোগে সেখান থেকে আহত যুবককে উদ্ধার করে প্রথমে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তার অস্ত্রোপচার হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সকালে কলকাতায় স্থানান্তর করা হয়। কিন্তু কলকাতায় আনার পরেই আজ সকালে মৃত্যু হয় ওই যুবকের।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসও। পরে বোম স্কোয়াড ও ডিস্পোজাল টিম ঘটনাস্থলে আসে। বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনান্ত ঘটনাস্থলে পৌঁছন। তবে কি কারণে এই বিস্ফোরণ সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশের আশঙ্কা, এলাকায় এখনও একাধিক বোম রয়েছে।
ঘটনা প্রসঙ্গ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। কেন কি কারণে হল এই ধরনের ঘটনা সেই সবটাই এখন তদন্তের ওপর নির্ভর করছে। মধ্যমগ্রাম এই ধরনের ঘটনা একদমই প্রত্যাশা করা যায় না তাও স্কুলের সামনে এরম ঘটনা স্বাভাবিক ভাবে একটা আতঙ্ক ছড়িয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা বারবার কেন মধ্যমগ্রামে আসছে সেই সবটাই পুলিশ খতিয়ে দেখবে। এর সঙ্গে ভোটের কোনো সংযোগ নেই।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের