নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রহস্যজনক বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র, বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে এনআইএ ও ফরেন্সিক বিশেষজ্ঞ দল।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। ঘটনায় গুরুতর আহত হন ২৫ বছরের যুবক সচ্চিদানন্দ মিশ্র। তাকে প্রথমে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সকালে চিকিৎসার পর মৃত্যু হয়। মৃত যুবকের ব্যাগ থেকে পুলিশ একটি ডিভাইস, চার্জার এবং তার উদ্ধার করেছে। ঠিক কী কারণে তিনি ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
সকালে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া ব্যাগ থেকে আরও কিছু তারের টুকরো এবং একটি সন্দেহজনক ডিভাইসও পাওয়া গেছে। ফরেন্সিকের পাশপাশি, এনআইএর দুই প্রতিনিধি দলও ঘটনাস্থলে পৌঁছে ছবি সংগ্রহ করে। পরে তারা বারাসাত মেডিক্যাল কলেজের মর্গে যান। তবে সঠিকভাবে কী ধরনের বিস্ফোরক থেকে দুর্ঘটনা ঘটেছে, তা ফরেন্সিক পরীক্ষার পরই স্পষ্ট হবে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের