নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বড়সড় অপরাধ চক্রের হদিশ পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মিললো চাঞ্চল্যকর তথ্য। মডেলিংয়ের ফটোশুটের টোপ দিয়ে নাবালিকাদের হোটেলে নিয়ে গিয়ে ব্ল্যাকমেইল সহ তোলাবাজির অভিযোগ উঠলো একটি দলের বিরুদ্ধে। ঘটনায় ১ মহিলা সহ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে কমবয়সী মেয়েদের মডেলিং ফটোশুটের প্রস্তাব দেওয়া হতো। এরপর তাদের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আপত্তিকর ছবি তুলে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হত। ধাপে ধাপে তাদের কাছ থেকে টাকা, সোনা, রুপোর গয়না আদায় করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। কিছুদিন আগে হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে এক নাবালিকা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। তদন্তে বারুইপুরের বাসিন্দা অতনু আগুয়ান ওরফে জিতু চক্রবর্তী সহ তার বান্ধবী সোনালী কয়ালের নাম উঠে আসে। তাদের সঙ্গে রাকেশ মণ্ডল, রাজীব মণ্ডল সহ রাজেশ পাত্রের যোগ থাকার অভিযোগও সামনে আসে।
ধৃতদের বিরুদ্ধে পকসো, ধর্ষণ, তোলাবাজি, ব্ল্যাকমেইল সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, এখনও পর্যন্ত অন্তত ৯ জন নাবালিকা এই চক্রের শিকার হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথায় কোথায় এই ধরনের অপরাধ চালানো হয়েছে তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের