নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR আবহে নির্বাচনকে ঘিরে BLO দের উপর অতিরিক্ত চাপ ও মানসিক উৎকণ্ঠার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। তবে এবার বিষয়টি নতুন মাত্রা পেল। চাঁপদানীতে বৈঠকের মাঝেই এক BLO-কে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠল এআইআরওর বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
SIR আবহে রাজ্যের একাধিক জায়গায় BLO দের আত্মহত্যা ও অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। এবার নতুন করে অভিযোগ উঠছে BLO কে চড় মারার। অভিযোগ, বৈদ্যবাটি কল্পনা বসু বয়েজ একাডেমির শিক্ষক ও ১১১ নম্বর বুথের বিএলও লালু নিয়াকে দিন কয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে হওয়া এক বৈঠকে চড় মারেন AERO অভিজিৎ দাস। ঘটনার সূত্রপাত, SIR কাজে কয়েকজন ভোটারকে খুঁজে না পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিখোঁজ ভোটারদের তালিকা এলাকায় ঝুলিয়ে দেন ওই BLO।
BLO লালু নিয়া সেই তালিকায় নিজের ফোন নম্বরও দেন, যাতে সংশ্লিষ্ট ভোটাররা যোগাযোগ করতে পারেন। এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়াতেই নাকি কমিশনের আধিকারিক ক্ষুব্ধ হন। ঘটনার খবর পেয়ে BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা দেখা করেন লালু নিয়ারের সঙ্গে। অভিযোগ, তাকে অফিসে ডেকে ভয় দেখানো হচ্ছে, মানসিক চাপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কাজে ত্রুটি হলে তার বিরুদ্ধে FIR করা হবে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই শিক্ষক, ফলে আপাতত নিজে থেকে কোনো পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছেন তিনি।
BLO অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে শিক্ষক নেতা শুভেন্দু গড়াই জানান, ' এখানের যে শিক্ষক BLO লালু নিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া একটি খবরের জেরে ক্ষুব্ধ হয়ে AERO ওনাকে সপাটে চড় মারে। এই ঘটনায় আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ওনার পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ঘটনার পর থেকে অনেক খুবই ভীত হয়ে রয়েছে। এমনকি উনাকে অফিসে ডেকে এটা বলাও হয়েছে যে উনার বিরুদ্ধে FIR করা হবে। যে দোষ করলো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। যতদূর যেতে হয় এই অপমানের বদলে আমরা নেব সহ্য করব না।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের