নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ - মানামা-হায়দরাবাদ বিমানে বোমাতঙ্ক। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিমানবন্দর চত্বর।
সূত্রের খবর, বাহারিনের রাজধানী শহরের বিমানবন্দর থেকে গাল্ফ এয়ারের জিএফ ২৭৪ মানামা-হায়দরাবাদ বিমান ওড়ার পরই বিমানসংস্থা একটি ইমেল পায়। সকাল সাড়ে ১০টা নাগাদ হুমকি ইমেল পায় বিমানবন্দর। হুমকি ইমেলে জানানো হয়, বিমানটির মধ্যে রয়েছে তামিল লিবারেশন অর্গানাইজেশন নামের একটি সংগঠনের একাধিক সদস্য। যে কোনও মুহূর্ত ভয়ংকর বিস্ফোরণ ঘটাবে তাঁরা।
হুমকি ইমেল পাওয়ার পর নির্বিঘ্নে হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছায় বিমান। বিমানবন্দরের ভেতরে এবং আশেপাশে নজরদারি শুরু করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যদিও বিস্ফোরক উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা হুমকি ইমেল পাঠিয়েছে, তাঁদের উদ্দেশ্য কি? এই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের