নিজস্ব প্রতিনিধি , মালদহ - ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে জনপ্রিয় করতে টাউন রেলওয়ে স্টেশনে বিশেষ সচেতনতা অভিযান চালানো হয়।ডিজিটাল ইন্ডিয়া মিশনের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে পূর্ব রেলের মালদহ ডিভিশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্তের নির্দেশে ,সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিং-এর তত্ত্বাবধানে যাত্রীদের মধ্যে UTS on Mobile App ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে , টাউন রেলওয়ে স্টেশনে কমার্শিয়াল ইন্সপেক্টর ও টিকিট চেকিং কর্মীরা যাত্রীদের সঙ্গে কথা বলে UTS on Mobile App ডাউনলোড, রেজিস্ট্রেশন ও টিকিট বুকিংয়ের পদ্ধতি হাতে-কলমে দেখান। প্রয়োজনে যাত্রীদের মোবাইল ফোনে সরাসরি অ্যাপ ইনস্টল করতেও সহায়তা করা হয়।ডিজিটাল ইন্ডিয়া মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে মালদহ ডিভিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
এপ্রসঙ্গে রেল দফতরের এক আধিকারিক জানান, “ডিজিটাল টিকিটিং ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা আর-ওয়ালেট রিচার্জে ৩ শতাংশ বোনাস পাবেন। টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে। জার্নি, প্ল্যাটফর্ম ও সিজন টিকিট সহজেই বুক করা যাবে। মোবাইলে তাৎক্ষণিক ডিজিটাল টিকিট পাওয়াও এই ব্যবস্থার অন্যতম সুবিধা।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের