নিজস্ব প্রতিনিধি , আগ্রা - দাম্পত্য কলহ মেটাতে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীকে সংসারে ফেরাতে নিজের মাকেই বিষ খাওয়ানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগ্রার বরপুরা এলাকায়। অভিযোগের তির উঠেছে যুবকের শাশুড়ির দিকেও। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অভিযুক্তের নাম রবীন্দ্র সিং। তিনি আগ্রার বরপুরা এলাকার বাসিন্দা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে কয়েক দিন আগে তাঁর স্ত্রী বাপেরবাড়িতে চলে যান। এরপর স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন রবীন্দ্র। সেই সূত্রেই তিনি শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, তখনই তাঁর শাশুড়ি ফুলবতী একটি শর্ত দেন। বলা হয়, মাকে পৃথিবী থেকে সরাতে পারলে তবেই মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হবে।
এখানেই শেষ নয়। পরিবারের দাবি, ফুলবতী নিজেই বিষের ব্যবস্থা করে দেন। পরে সেই বিষ জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, বাড়িতে ফিরে রবীন্দ্র সেই বিষ খাবারের সঙ্গে মিশিয়ে দেন। সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধার স্বামী।
অভিযোগপত্রে তিনি জানান, গুটপুড়া গ্রামে ডেকে রবীন্দ্রর হাতে বিষ তুলে দিয়েছিলেন ফুলবতী। পরে বাড়িতে ফিরে সেই বিষই মায়ের খাবারে মেশানো হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১০৯ ও ১২৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, রবীন্দ্র সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এফআইআরে তাঁর শাশুড়ি ফুলবতীর নামও রয়েছে।
তদন্তকারীদের দাবি, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষার ফলও খতিয়ে দেখা হবে। পাশাপাশি অন্যান্য তথ্যপ্রমাণও জোগাড় করা হচ্ছে। তদন্তে যা সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ঘটনার নেপথ্যের কারণ ও অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের