নিজস্ব প্রতিনিধি , হুগলী - গঙ্গাসাগর যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের একটি পূর্ণার্থী বোঝাই বাস ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে, হুগলীর গুড়াপে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে থাকা ৫৬ জনের মধ্যে ১২ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের গুরাপের একটি স্থানীয় কমিউনিটি হলে প্রাথমিকভাবে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দেওঘর হয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুরাপের কাছে হঠাৎই সেটি একটি লরির পেছনে ধাক্কা মারে। বাসের গতি ছিল বেশ দ্রুত। ধাক্কার পর লরিটিকে কয়েক মিটার টেনে নিয়ে যায় বাসটি।

প্রাথমিক তদন্তে অনুমান, বাসের চালক চালানোর সময় অজান্তেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গুরাপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাকিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অন্য যাত্রীদের থাকার ও খাওয়ার জন্যও যথাযথ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গন্তব্যে পৌঁছনোর জন্য আরেকটি বাসেরও ব্যবস্থা করা হয়েছে।

ওই বাসের এক যাত্রী জানান, রাত ৩-৩:৩০টে নাগাদ ঘটনাটি ঘটে। আমরা সবাই তখন ঘুমোচ্ছিলাম, এক লাইনে দুটো গাড়ি এসে মুখোমুখি এসে ধাক্কা মারে। মাঝে ডিভাইডার ছিলো সেখান থেকেও গাড়ি যাতায়াত করছিল। সবাই কমবেশি আহত হয়েছে তবে যারা কেবিনে ছিলো তাদের অবস্থা আশঙ্কাজনক। রামদূপ মিশ্র নামের এক ব্যাক্তি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের