নিউজ ডেস্ক - মাদক খাইয়ে ধর্ষণকারী যুবককেই বিয়ে করার আর্জি জানাল নির্যাতিতা তরুণী। বিহারের মুজফ্ফরপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষিতার এমন দাবি ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।
পরিবারের আর্থিক সংকটের কারণে একটি শপিং মলে কাজ করতেন ওই তরুণী। সেখানেই পাশের একটি শপিং মলে কর্মরত এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সমাজমাধ্যমে কথা শুরু হয়। এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, একদিন জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তরুণীকে ডেকে পাঠায় ওই যুবক। সেখানে তাঁকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেল। ঘটনার ছবি ও ভিডিও দেখিয়ে তরুণীর উপর চাপ সৃষ্টি করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ডেকে নিয়ে যাওয়া হত তাঁকে। একাধিকবার যৌন নির্যাতনেরও দাবি উঠেছে। পরে তরুণী গর্ভবতী হয়ে পড়েন। এরপর তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানো হয়। দীর্ঘদিন এই অত্যাচার সহ্য করার পর অবশেষে মুজফ্ফরপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতারও করা হয়। তবে অভিযোগ জানানোর পাশাপাশি একটি বিশেষ আবেদনও করেছেন নির্যাতিতা। তিনি প্রশাসনের কাছে আর্জি জানান, ওই যুবকের সঙ্গেই যেন তাঁর বিয়ের ব্যবস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের