নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - দেনার দায়ে ডুবে মা - দিদি - ভাগ্নেকে কোপ। হাড়হিম করা হত্যাকাণ্ডটি বেঙ্গালুরুর। এরপর নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেন। ভিডিও করে নৃশংস কাণ্ডটি ঘটান এক যুবক। ঘটনায় মৃত্যু হয়েছে মা-দিদির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক-সহ তার ভাগ্নে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , অভিযুক্তের নাম মোহন গৌড়া। মৃত্যু হয়েছে মা আশা গৌড়া ও দিদি বরিষ্ঠার। ভাগ্নে ময়ঙ্ককে খুনের চেষ্টা করলেও তিনি কোনোভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। নিজেকেও একই অস্ত্র দিয়ে কোপ মারেন মোহন। তাঁদের এক আত্মীয় এসে রক্তাক্ত অবস্থায় চারজনকে দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে তারা দ্রুত এসে সকলকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অভিযুক্তের মা-দিদিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এরপর শুরু হয় অভিযুক্ত-সহ তার ভাগ্নের চিকিৎসা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে , গোটা ঘটনাটির ভিডিও করে আত্মীয়দের পাঠানো হয়। সেই ভিডিও দেখেই তারা ছুটে আসে। পুলিশের প্রাথমিক অনুমান , ঋণের দায়ে ডুবে ছিল গোটা পরিবার। প্রচুর টাকা দেনা ছিল মোহনের। সেই দেনা শোধ না করে আরও বিলাসবহুল জীবনযাপন শুরু করেন। তবে একটা সময় পাওনাদারদের থেকে লাগাতার ফোন আসতেই চরম সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। অভিযুক্ত সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের