নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মাত্র ৩৫ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন সাধারণ এক লরি চালক। মুরারই ১ নম্বর ব্লকের আমভূয়া গ্রামের বাসিন্দা নেজারুল শেখকে ঘিরে এখন উচ্ছ্বাসে ভাসছে গোটা এলাকা। পরিবার-পরিজন থেকে প্রতিবেশী সবাই অবাক, পাশাপাশি আনন্দে উচ্ছ্বসিত।
স্থানীয় সূত্রে জানা যায় , গত সোমবার বিকেলের দিকে নিজের এলাকাতেই একটি দোকান থেকে ‘৫ সিরিজ’-এর একটি লটারি কাটেন নেজারুল। প্রতিদিনের মতোই সন্ধ্যার খেলায় অংশ নেওয়া ওই টিকিটের ফলাফলের জন্য মোবাইলে চোখ রাখছিলেন। ঠিক ৬টা ২০ মিনিটে ফ্যাক্স প্রকাশ হতেই চমকে ওঠেন সবাই, লক্ষ্মীমা যেন হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর দিকে। তালিকার শীর্ষে তাঁর টিকিট।

নেজারুল সাধারণত মুরারই-রামপুরহাট রুটে পণ্যবাহী লরি চালান। হঠাৎ এমন বিপুল অঙ্কের পুরস্কার পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে যেই দোকান থেকে টিকিট কাটেন সেখানেই গিয়ে নিশ্চিত হন পুরস্কারের ব্যাপারে। দীর্ঘদিনের আর্থিক লড়াইয়ের পর এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত।
এ প্রসঙ্গে নেজারুল জানান, 'কখনও ভাবিনি জীবনে এমন কিছু ঘটবে। গাড়ি চালিয়ে সংসারের খরচ কোনোমতে সামলাতে হয়। এখন এই টাকা দিয়ে বাড়ি বানাতে চাই, জমি নেওয়ারও পরিকল্পনা আছে। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য রোজগারের বাইরে আলাদা তহবিল করে রাখব। এই পুরস্কার নতুন করে বাঁচার সাহস দিল'।
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের