নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটমুখী বিহারে নয়া দল ঘোষণা করল লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে লালুর ত্যাজ্যপুত্র তেজপ্রতাপের দল। একটা সময় দল থেকে বহিষ্কৃত এবং পরিবার থেকে ত্যাজ্য করা হয়েছিল তেজপ্রতাপকে।
২৬ সেপ্টেম্বর রাত ২টো নাগাদ সোশ্যাল মিডিয়ায় নিজের দলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেজপ্রতাপ। দলের নাম দিয়েছেন জনশক্তি জনতা দল বা জেজেডি। দলের প্রতীক চিহ্ন হিসেবে ব্ল্যাক বোর্ডের ছবি ব্যবহার করা হয়েছে। জনশক্তি জনতা দল বা জেজেডি দলের সভাপতি তেজপ্রতাপ।
এক্স হ্যান্ডেলে তেজপ্রতাপ লিখেছেন, “বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা নিবেদিত। আমাদের লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন এনে এক নয়া ব্যবস্থা নির্মাণ করা। বিহারের উন্নতির স্বার্থে দীর্ঘ লড়াইয়ের জন্যও আমরা সর্বতভাবে প্রস্তুত। রাজ্যবাসী আমাকে ভোটে জেতালে উন্নয়নের জোয়ারে ভাসবে বিহার।“
আসন্ন বিহার নির্বাচনে বৈশালী জেলার মহুয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করবেন তেজপ্রতাপ। উল্লেখ্য, তেজপ্রতাপের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। একাধিক মহিলার সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। এরপরই তেজপ্রতাপকে পরিবার থেকে ত্যাজ্যপুত্র করেন লালুপ্রসাদ যাদব। ৬ বছরের জন্য আরজেডি থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের