নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - KYC আপডেটের নামে প্রতারণা প্রাক্তন LIC কর্মীকে। তদন্তে উঠে আসে কুখ্যাত জামতারা গ্যাং। অভিযোগ , জামতারা গ্যাংয়ের ফাঁদে পড়ে ৪ লক্ষ টাকা খোঁয়া যায় এলআইসি কর্মীর। ঘটনায় গ্রেফতার গ্যাংয়ের মূলচক্রী।
সূত্রের খবর , KYC আপডেটের নামে কুখ্যাত জামতারা গ্যাংয়ের ফাঁদে পড়েন প্রাক্তন LIC কর্মী মৃণাল কান্তি তিওয়ারি। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল , স্ক্রিন শেয়ার চালু করার কৌশল সহ একের পর এক ওটিপি দিয়ে মুহূর্তের মধ্যেই উধাও করে দেওয়া হয় প্রায় চার লক্ষ টাকা। ঘটনাটি ঘটে গত ২৮শে জুন। এরপর আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। পরে বুঝতে পেরে অবশেষে ১লা জুলাই সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ হাতে নিয়েই তদন্ত শুরু করে পুলিশ। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য— প্রতারণার নেপথ্যে রয়েছে জামতারা গ্যাং।
তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দল গ্রেফতার করে মূলচক্রী খগেন দান , মিঠুন দান সহ মোট আটজনকে। পুলিশের তরফে জানানো হয় , প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকার দুটি দামি মোবাইল সহ প্রায় ৫৫ হাজার টাকার সোনা। তবে পুলিশের তৎপরতায় সেগুলি উদ্ধার হয়েছে। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।
ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, “প্রতারকরা এলআইসির প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই চক্র। মাস্টারমাইন্ড খগেন নিজে ফোন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। পুলিশের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে। ব্যাংকের তথ্য কীভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছাচ্ছে , তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের