নিজস্ব প্রতিনিধি, কুয়েত – ১ মাস ধরে পশ্চিম এশিয়ার যুদ্ধ অব্যাহত। যুদ্ধ শুরু হয়েছিল ৩ দেশের মধ্যে। পরে তা কুয়েত, সৌদির মতো একাধিক দেশে ছড়িয়ে পড়ে। কুয়েতের বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে হামলা চালায় ইরান। এর জেরে মৃত্যু হল ১ ভারতীয়র। এছাড়া আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বলি ৮ ভারতীয়।
কুয়েতের বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্র। হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয়ের নাগরিক সহ ২ জন কর্মীর। ওই কেন্দ্র সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীতে ২ জন ভারতীয়, ওমানে মৃত্যু হয় ২ জন ভারতীয়র। এছাড়া বাণিজ্যিক জাহাজে হামলার মৃত্যু হয় আরও ৩ জন ভারতীয় নাগরিকের। এবার কুয়েতে ইরানের হামলায় মৃত্যু হল আরও ১ ভারতীয়র।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের