নিজস্ব প্রতিনিধি , লখনউ - রাম মন্দিরের প্রণামী কেলেঙ্কারি ঘিরে সামনে এল নতুন তথ্য। ২০২৫ সালের কুম্ভমেলার সময়ই সবচেয়ে বেশি পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। এমনকি দাবি তদন্তকারীদের। ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অনুদানের টাকা কীভাবে সরানো হয়েছিল, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল (সিট)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন হয়েছিল রাম মন্দির। দেশ-বিদেশ থেকে বিপুল পরিমাণ অনুদান আসে সেখানে। সেই প্রণামীর অর্থে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তোলপাড় শুরু হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সিট গঠন করে তদন্ত শুরু করা হয়। তদন্তে উঠে আসে, কুম্ভমেলার সময় মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেড়েছিল। একই সঙ্গে অনুদানের পরিমাণও বৃদ্ধি পায়। সেই সুযোগই কাজে লাগিয়েছিল অভিযুক্তরা। এমনটাই দাবি তদন্তকারীদের।
সিট সূত্রে খবর, গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে কয়েকজন এর আগেও ছোটখাটো চুরির ঘটনায় জড়িত ছিল। ধৃতদের নাম অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব, রামশঙ্কর যাদব ওরফে টিন্নু যাদব। জানা গেছে, কুম্ভমেলার সময় বিপুল অঙ্কের নগদ অর্থ জমা পড়তে শুরু করে। তখন তারা পরিকল্পিতভাবে অর্থ সরানোর কাজ শুরু করে। তদন্তে অভিযোগ, পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই কাজ চলেছিল।
মঙ্গলবার অভিযুক্তদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিট। তদন্তকারীদের দাবি, গোটা পরিকল্পনা যৌথভাবে করা হয়েছিল। জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। তদন্তে বিশেষভাবে উঠে এসেছে লবকুশ মিশ্র ও অনুকল্প মিশ্রের নাম। দুই ভায়রাভাই মিলে সবচেয়ে বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এমনটাই সন্দেহ তদন্তকারীদের। এদিকে এই মামলায় ধৃতদের আইনি সহায়তা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সোমবার ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন একটি প্রস্তাব পাশ করে। সেখানে জানানো হয়, গ্রেফতার হওয়া অভিযুক্তের হয়ে সংগঠনের কোনও সদস্য আদালতে লড়বেন না। কেউ সেই সিদ্ধান্ত অমান্য করলে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তদন্ত চলাকালীন বেশ কিছু গুরুতর গাফিলতির তথ্যও সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ৪০টি দানবাক্স থেকে সংগৃহীত নগদ অর্থ ধাপে ধাপে স্থানান্তর করা হত। অভিযোগ, এই পুরো প্রক্রিয়াতেই ছিল একাধিক ত্রুটি। নগদ অর্থ পরিচালনার নিয়মও ঠিকমতো মানা হয়নি। এই ধরনের অভিযোগ উঠেছে।
এছাড়াও সিসিটিভি ব্যবস্থার ক্ষেত্রেও বড় ধরনের অনিয়মের কথা জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, ৪৫ দিনের পর অনেক ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। ফলে দীর্ঘমেয়াদে নজরদারির কোনও কার্যকর ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, দানবাক্স থেকে গণনা করা অর্থ নিয়মিত মিলিয়ে দেখা হতো না। ব্যাঙ্কে জমা পড়া টাকার সঙ্গেও তার মিল করা হত না বলে অভিযোগ। এই অনিয়ম নিয়ে তিন মাস আগেই সতর্কবার্তা দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু সেই সতর্কবার্তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এমন অভিযোগও উঠেছে।
একইসঙ্গে দেশের অন্যান্য বড় মন্দিরে উন্নত নজরদারি পদ্ধতি থাকে। সেখানে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়। কিন্তু রাম মন্দিরে তা যথাযথভাবে করা হয়নি বলেও তদন্তকারীদের দাবি। এই পরিস্থিতিতে প্রণামীর অর্থ আত্মসাতের ঘটনা কীভাবে এতদিন নজরের বাইরে রইল, তা নিয়েও প্রশ্ন উঠছে। সিট এখন আর্থিক লেনদেন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকাও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের