6a54b9c62feff_Gallery_1783937351022
জুলাই ১৩, ২০২৬ দুপুর ০৩:৪৩ IST

কথা না রাখলে দাম চোকাতে হবে! মার্কিন হামলার পর ইরানের কড়া বার্তা

নিজস্ব প্রতিনিধি , তেহরান - হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থানে হামলা চালিয়েছে আমেরিকা। এমনটাই দাবি করা তেহরানের। এরপরই পাল্টা পদক্ষেপের পথে হাঁটে তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী রক্ষায় কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির নেতৃত্ব। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

ইরানের দাবি, রবিবার কেশম, সিরিক, বন্দর আব্বাস, জাস্ক ও বুশেহর-সহ মোট ১৪০টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। তার পরদিনই পাল্টা জবাব দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, কুয়েত, বাহরিন, কাতার, ওমান, জর্ডানে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে। আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা হয়েছে।

পাশাপাশি আহমেদ আল-জাবের বিমানঘাঁটির রাডার ব্যবস্থাকেও লক্ষ্য করা হয়েছে। এর আগে বাহরিনের ইসা বিমানঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে তেহরান। সেখানে মার্কিন সেনার হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পি-৮ বিমানের হ্যাঙ্গারও। পাশাপাশি ড্রোন কমান্ড ও কন্ট্রোল সেন্টারও ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছে তারা। এই উত্তেজনার সূত্রপাত ওমান উপকূলের একটি ঘটনার পর। সেখানে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে।

তেহরানের দাবি ছিল, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জাহাজটি ওই পথ ব্যবহার করছিল। ওই জাহাজে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ। এই ঘটনার কড়া সমালোচনা করে ভারত। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এই জলপথ সম্পূর্ণ খোলা রয়েছে। সেই পথ সচল রাখতে মার্কিন বাহিনী প্রস্তুত বলেও জানানো হয়।

এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির উপদেষ্টা মোহসেন রেজাই কড়া বার্তা দেন। তাঁর বক্তব্য, 'পরমাণু বোমার চেয়েও হরমুজ প্রণালী আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনও মূল্যে এই জলপথ রক্ষা করা হবে'।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফও সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'একতরফা চুক্তির দিন শেষ। আমরা আগেই সতর্ক করেছিলাম। কথা না রাখলে তার মূল্য দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে'।

আরও পড়ুন

সবাই হারিয়ে গিয়েছে, সব শেষ! রাসুয়া থেকে উদ্ধার শেষ জীবিত, তাঁর কান্নায় ভারী নেপাল
আগস্ট ২৯, ২০২৬

হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি

দুটি হাত-পা নেই , তবু মুখে তুলি ধরে বিশ্ব জয় করছেন কলম্বিয়ার জুলি!
আগস্ট ২৯, ২০২৬

জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে

নেপালের দুঃসময়ে পাশে ভারত, কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট পোড়েল
আগস্ট ২৯, ২০২৬

মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে

একদিকে লাশের স্তূপ, অন্যদিকে সিন্দুক লুট! নেপালে দুর্যোগের মাঝেই চাঞ্চল্যকর কাণ্ড, আটক ২৯ জন
আগস্ট ২৯, ২০২৬

মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা

বিশ্বের বৃহত্তম তেল চুক্তি! ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন তেল ব্যারেল নিয়ন্ত্রণে ঐতিহাসিক ঘোষণা ট্রাম্পের
আগস্ট ২৯, ২০২৬

আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের

মৃতের সংখ্যা ছাড়াল ৬১৬, কাদার স্তূপে মিলছে দেহ! এর মধ্যেই ফের বান আসার আশঙ্কা নেপালে
আগস্ট ২৯, ২০২৬

হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী

নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে তৎপর দিল্লি! উদ্ধার ৮৫ জন, দেশে ফিরলেন ২১
আগস্ট ২৮, ২০২৬

নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে

এক দেশে স্বামী, অন্য দেশে প্রেমিক! ৪ সন্তানের মায়ের ‘নতুন সংসার’ কীভাবে?
আগস্ট ২৮, ২০২৬

ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য

বিপর্যস্ত নেপাল, তবু বিদেশি সাহায্য নিতে নারাজ! ৫০০ মৃত্যুর পরও কেন আপত্তি কাঠমান্ডুর
আগস্ট ২৮, ২০২৬

হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?

হাতে আর ৭২ ঘণ্টা! হিমবাহের জলাধার ফেটে ফের বন্যার সতর্কতা নেপালে
আগস্ট ২৮, ২০২৬

বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা

নেপাল বিপর্যয়ে দায় কার! কাঠমান্ডুর অভিযোগ উড়িয়ে চিনের বার্তা, দোষারোপ করে লাভ নেই
আগস্ট ২৮, ২০২৬

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা

নেপাল বিপর্যয়ে বাড়ছে মৃত্যুমিছিল! এখনও নিখোঁজ ১৫০০, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০ ভারতীয়, থমকে উদ্ধারকাজ
আগস্ট ২৮, ২০২৬

রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ

তুষারধস, হিমবাহ না ভূমিকম্প! নেপাল হড়পা বান নিয়ে সামনে এল গবেষণার ভয়াবহ তত্ব
আগস্ট ২৬, ২০২৬

তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি

নেপালে হড়পা বানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ! নিখোঁজ ১০৫ ভারতীয়, ৪০০ কৈলাসযাত্রী, খোঁজ নেই একাধিক পুলিশ-সহ আধাসেনার
আগস্ট ২৬, ২০২৬

তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা

বাংলায় জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরছে শীর্ষ আল কায়েদা নেতা! ভারতের নিরাপত্তা নিয়ে বড় সংকেত হাসিনাপুত্রের
আগস্ট ২৬, ২০২৬

ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের