নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হচ্ছে না আইসিডিএস কর্মীদের। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে বৃহস্পতিবার কৃষ্ণনগরের জেলাশাসকের দফতরে ১২ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন জিমা দেন তারা। করেন অবস্থান বিক্ষোভও।
সূত্রের খবর , বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে কেন্দ্র করে ফের রাস্তায় নামলেন আইসিডিএস কর্মীরা। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জেলাশাসক দফতরে ১২ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন জিমা দেন তারা। পালন করেন অবস্থান কর্মসূচিও। অভিযোগ , দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আন্দোলন চালাচ্ছেন তারা। তাও এখনও কোনো সুরাহা হয়নি। বেতন বৃদ্ধি , কাজের উপযুক্ত মর্যাদা সহ অন্যান্য সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাদের।

আন্দোলনকারীদের বক্তব্য , কর্তৃপক্ষের উদাসীনতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন জেলাশাসকের হাতে ডেপুটেশন জমা দেন আইসিডিএস কর্মীরা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান , তাদের দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
এপ্রসঙ্গে আইসিডিএস কর্মী শাহানারা আহমেদ জানান , ''আমরা ঠিক মতো বেতন পাইনা। আরও নানান কারণ বসত আমরা আজ প্রতিবাদে নেমেছি। আমরা অবস্থান বিক্ষোভও রেখেছি আজ। ১২ দফার দাবিকে সামনে রেখে ডেপুটেশন জমা দিয়েছি। আমাদের দাবি মানতে হবে। আমাদের ১২ দফার যেই দাবি গুলো রয়েছে সেগুলো মেনে নিতে হবে। আমাদের ঠিকমত বেতনও দিতে হবে।''
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের