নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – টানা বৃষ্টির জেরে সবুজ আমন ধনের জমি চলে গেছে জলের তলায় , বিপাকে পড়েছেন কৃষকেরা। শিলাবতী সহ কঠীয়া নদী দুটির জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় চন্দ্রকোনার একাধিক গ্রাম এখন জলমগ্ন। মাঠে দাঁড়ানো ধানের জমির উপর দিয়ে জল বইছে। ইতিমধ্যেই বিঘার পর বিঘা ধান জলে ডুবে গিয়েছে। ধানগাছ যদি আরও কয়েক দিন ধরে জলে তলিয়ে থাকে, তবে ব্যাপক ক্ষতি অনিবার্য।
সূত্রের খবর ,পুরুলিয়া ও বাঁকুড়ার পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা জলে নদীগুলির স্রোত বাড়ছে। নদীর অতিরিক্ত জল আশপাশের গ্রামে ঢুকে পড়ায় ফসলি জমি তলিয়ে যাচ্ছে। প্রতি বছরই বন্যার দুর্ভোগ তাঁদের সহ্য করতে হয়। এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। বহু পরিবার ইতিমধ্যেই ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা। আপাতত বন্যার পরিস্থিতি নেই। তবে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। নদীর জলস্তর বেড়ে গেলে বড়সড় প্লাবনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। চাষিদের ক্ষতি রুখতে কৃষি দপ্তর ও স্থানীয় প্রশাসন জরুরি তৎপরতা শুরু করেছে।
কৃষকদের একাংশের অভিযোগ, বারবার একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। তাঁদের কথায়, যদি এবারও ফসল নষ্ট হয়, তবে বছরের পর বছর ঋণ শোধ করাই অসম্ভব হয়ে উঠবে। এখন সকলেরই চোখ বৃষ্টির দিকে, আবহাওয়া কেমন হবে, তার উপরই নির্ভর করছে চন্দ্রকোনার চাষিদের ভবিষ্যৎ।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের