নিজস্ব প্রতিনিধি , অটোয়া - স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্তরে মিক্সড মার্শাল আর্টে নিজের নাম প্রতিষ্ঠা করার। সেই লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছিলেন কেরলের তরুণ ঋষিকেশ কোলোথ। কিন্তু আচমকাই নির্মম পরিণতি। কানাডার প্রত্যন্ত বনাঞ্চলে কর্মস্থলের কাছেই ভল্লুকের হামলায় মৃত্যু হল ২৭ বছরের এই ভারতীয় যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে শুরু করে ক্রীড়ামহলে।
প্রায় ৩ বছর আগে কাজের সূত্রে কানাডায় পাড়ি দেন ঋষিকেশ। ব্রিটিশ কলম্বিয়ার পেন্টিকটনে দাদা অর্জুনের সঙ্গে থাকতেন তিনি। মার্শাল আর্টের প্রশিক্ষণের পাশাপাশি একটি খনি অনুসন্ধানকারী সংস্থায় চুক্তিভিত্তিক প্রযুক্তিকর্মী হিসেবেও কাজ করছিলেন। ঘটনার দিন সাসকাচেওয়ান প্রদেশের নর্ডবাই হ্রদের ধারে ওই সংস্থার একটি ইউরেনিয়াম খনির অনুসন্ধান প্রকল্প চলছিল।
সেই ঘন জঙ্গলঘেরা এলাকায় কাজ করার সময়ই আচমকা একটি বিশালাকার ভল্লুক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো নখ আর দাঁতের আঘাতে ঋষিকেশকে ক্ষতবিক্ষত করে দেয় হিংস্র প্রাণীটি। ঘটনাস্থলে উপস্থিত আরেক কর্মী বন্দুক থেকে গুলি ছুড়ে ভল্লুকটিকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় ওই যুবকের। বর্তমানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও স্থানীয় করোনাস সার্ভিস যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই পরিস্থিতিতে সংস্থার সিইও এসেন বোল্ডখু এক শোকবার্তায় জানান, 'আমাদের সহকর্মীর এই আকস্মিক চলে যাওয়া আমরা কোনওভাবেই মেনে নিতে পারছি না। আমরা গভীরভাবে মর্মাহত। প্রকল্পে কর্মরত প্রতিটি মানুষের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে।'
অন্যদিকে ভাইয়ের এমন পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন দাদা অর্জুন। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘পেন্টিকটনের স্কোডেন মার্শাল আর্ট একাডেমি থেকে ও জানপ্রাণ দিয়ে ট্রেনিং নিচ্ছিল। মনে অনেক বড় বড় স্বপ্ন ছিল ওর। কিন্তু একটা বুনো জানোয়ার যে চোখের পলকে সব শেষ করে দেবে, তা স্বপ্নেও ভাবিনি’।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের