নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলায় ভয়াবহ বিপর্যয়ের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধারকার্য জারি রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কতজন আটকে রয়েছেন, তা স্পষ্ট করে বলতে পারছে না প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চললেও তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এত বড় নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের কোনও নির্দিষ্ট রেজিস্টারই ছিল না। ফলে নিখোঁজ বা আটকে পড়া শ্রমিকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তদন্তকারীদের কাছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অ্যাডিশনাল সিপি কুণাল আগরওয়াল জানান, তারাতলার এই নির্মীয়মাণ গুদাম ও কোল্ডস্টোরেজ প্রকল্পটি বন্দরের কাছ থেকে লিজ নেওয়া জমিতে তৈরি হচ্ছিল। প্রথমে ‘বহেরা ব্রাদার্স’ নামে তিন ভাইয়ের সংস্থা প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকলেও পরে একক মালিকানা চলে আসে শম্ভুনাথ বহেরার হাতে। তার তত্ত্বাবধানেই চলছিল নির্মাণকাজ। তদন্তে জানা গেছে, ঠিকাদারি সংস্থা অয়ন ট্রেডার্স প্রকল্পটির কাজ করছিল এবং শ্রমিক সরবরাহ ও কাজের দায়িত্বে ছিলেন আসগার হোসেন।
পুলিশের দাবি, এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন আসগারও। ইতিমধ্যেই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ধৃতদের কয়েকজনের বিরুদ্ধে অতীতেও একাধিক ফৌজদারি মামলা ছিল। একইসঙ্গে প্রশাসনের নজরে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।
চলতি বছরের জানুয়ারি মাসেই কলকাতা পুরসভার অনুমোদন পেয়েছিল এই নির্মাণ প্রকল্প। ফলে অনুমোদন প্রক্রিয়া, নির্মাণ পরিকল্পনা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে পুরসভার কাছ থেকে বিস্তারিত নথি তলব করেছে লালবাজার। প্রয়োজনে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের