নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - শীতকাল মানেই কমলালেবুর মরসুম। দুপুরে খাবারের পর আয়েশ করে শীতের রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়া বাঙালির অন্যতম প্রিয় কাজ। প্রায় প্রতি বাঙালির ঘরেই ঝুড়ি ভর্তি কমলালেবু থাকবেই। এই বছরে শিলিগুড়ির মার্কেটও তার ব্যতিক্রম নয়। নভেম্বর পড়তেই বাজারে ভরে উঠেছে টাটকা কমলালেবু। শীতের আমেজে কমলালেবুর আগমনে শিলিগুড়ির বাজারে ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে উৎসবের রং। বিধান মার্কেট সহ বিভিন্ন বাজারে হাজির কমলালেবু।

সাধারণত মিরিক, দার্জিলিং, সিকিম থেকে আমদামী হয় নতুন ফলের। শহর থেকে মফস্বল - সর্বত্র মিলছে টাটকা, রসালো কমলালেবুর স্তূপ। তবে এবার নাগপুর নয়, বাজার কাড়লো দার্জিলিংয়ের কমলালেবু। মাঝে কিছুদিন পাঞ্জাবের কমলা জায়গা করতে চাইলেও শীর্ষে নাম কিনেছে দার্জিলিংয়ের কমলালেবু। আর ঢুকেই শোরগোল ফেলে দিয়েছে। দার্জিলিওয়ের কমলার কথা শুনতেই বাজারে ভীড় বাড়াচ্ছে বাঙালি। দামের তোয়াক্কা নয় করেই ব্যাগে জায়গা করছে কমলালেবু। তবে শিলিগুড়ির বাজার কেড়েছে 'কমলালেবুর ক্রেজ' নিয়ে। নাগপুর, পাঞ্জাবকে তুড়ি মেরে পারফেক্ট কমলারঙের, নরম খোসা যুক্ত দার্জিলিং কমলা মন কেড়েছে সকলের।

ফল বিক্রেতা বাবুন রায় টিভি19 বাংলার সাক্ষাৎকারে জানিয়েছেন ," গত একমাস ধরে দার্জিলিং কমলালেবু বিক্রি করছি। ক্রেতাদের মধ্যে চাহিদা বেশি ভালো। সর্বনিন্ম ১০০ টাকা কেজি থেকে সর্বোচ্চ ১৫০ টাকা কেজি পর্যন্ত কমলালেবু বিক্রি করছি। আশা রাখছি আগামী দিন আরও আমদানি বাড়বে, দাম কমবে।"

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের