নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে তিনি অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে একযোগে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চালু করে উন্নয়নমূলক কাজকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তার অভিযোগ, কমিশনের এই সিদ্ধান্ত আসলে ডবল ইঞ্জিন সরকারকে সুবিধা দিতেই নেওয়া হয়েছে।
কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, SIR-এর চাপে রাজ্যের প্রশাসনিক কাজ বিপর্যস্ত। BLO থেকে BDO সমস্ত স্তরের কর্মীরা প্রবল চাপের মুখে পড়ছেন। উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি একযোগে SIR-এর কাজ সামলাতে গিয়ে তাদের 'চাপের উপর চাপ' নিতে হচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ' BLO, BDO, SDO-দের ওপর অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছে। কমিশনের সার্ভারের সমস্যা SIR প্রক্রিয়াকে আরও জটিল করছে। রাত ১০টার পর BLO-দের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' “অপরিকল্পিত SIR। সার্ভার কাজ করছে না। BLO-দের রাত ১০টার পর হুমকি দেওয়া হচ্ছে। BDO, SDO-দের উপর অযথা চাপ। এভাবে উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয় মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, তামিলনাড়ুতেও কর্মীদের মৃত্যু হয়েছে। বাংলায় ৪১ জন কর্মীর মৃত্যুর হয়েছে।'
কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় আমরা শিবির করে সাহায্য করছি। কিন্তু তারা তো রক্ত-মাংসের মানুষ। চাপের ধাক্কায় কেউ মারা যাচ্ছেন, কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন। কোনও রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই SIR শুরু করেছে কমিশন, যা স্বৈরাচারী আচরণেরই উদাহরণ।' প্রশাসনিক স্তরে দেখা দেওয়া প্রযুক্তিগত সমস্যাগুলো নিয়েও জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের