নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে সামনে এল নতুন তথ্য। খুনের কয়েক সপ্তাহ আগে অভিযুক্ত সিয়া গোয়াল ও চেতন চৌধরীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। একইসঙ্গে সিয়া ও চেতনের সম্পর্ক নিয়েও ফের আলোচনা শুরু হয়েছে।
গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনা সামনে আসে। প্রথমে বিষয়টিকে দুর্ঘটনা বলা হয়। পরে সামনে আসে খুনের অভিযোগ। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে কেতনের বাগদত্তা সিয়া গোয়াল ও চেতন চৌধরীকে। তদন্তকারীদের দাবি, কেতনের মৃত্যুর আগে ও পরে সিয়া ও চেতনের মধ্যে হওয়া বেশ কিছু মোবাইল চ্যাট মুছে ফেলা হয়েছে। সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যেই সামনে এসেছে ২৩ মে রাত প্রায় সাড়ে ৯টার একটি স্ন্যাপচ্যাট ভিডিও। ভিডিওতে সিয়া ও চেতনকে একসঙ্গে হাসিখুশি অবস্থায় দেখা যায়। সেখানে সিয়াকে চেতনের হাত টেনে নিজের কাঁধে রাখতে দেখা গিয়েছে।
তদন্তকারীরা এখন ভিডিওটির সত্যতা যাচাই করছেন। পাশাপাশি মামলার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ভিডিও সামনে আসার পর কেতনের পরিবারের অভিযোগ আরও জোরালো হয়েছে। তাঁদের দাবি, ফেব্রুয়ারিতে বাগদান হওয়ার পরও সিয়া ও চেতনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এই অভিযোগ মানতে নারাজ সিয়ার পরিবার।
সিয়ার মা পূজা গোয়াল সংবাদমাধ্যমকে জানান, সিয়া ও চেতনের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। তাঁরা শুধুই বন্ধু ছিলেন। তাঁর দাবি, বাগদানের পর কখনও মেয়েকে কেতনকে এড়িয়ে চলতে দেখেননি। কেতনের সঙ্গে কথা বলা বন্ধ করা বা ভবিষ্যৎ পরিকল্পনা থেকে সরে আসার মতো কোনও আচরণও তিনি লক্ষ্য করেননি। তাই প্রেমের সম্পর্কের অভিযোগ তিনি বিশ্বাস করেন না।
ইতিমধ্যেই সিয়া ও চেতনের একাধিক ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলির একটি ছবি নিয়ে প্রশ্ন উঠলে পূজা গোয়াল জানান, সেটি তাঁদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে তোলা হয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, যদি তদন্তে তাঁর মেয়ে দোষী প্রমাণিত হয়, তাহলে দ্রুত বিচার হওয়া উচিত। কঠোরতম শাস্তিও দেওয়া হোক। তাঁর মতে, এই মামলায় সত্য সামনে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, কেতনের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়ালের দায়ের করা এফআইআরে গুরুতর অভিযোগ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সিয়া গোয়াল ও চেতন চৌধরী পরিকল্পনা করেই কেতনকে পাহাড়ি খাদে ফেলে হত্যা করেন। অভিযোগপত্র অনুযায়ী, ১৮ জুন সকালে কেতন বাড়ি থেকে বেরিয়ে সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গের উদ্দেশে রওনা দেন।
পরে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সিয়া ফোন করে কেতনের মাকে জানান, কেতন দুর্ঘটনাবশত খাদে পড়ে গিয়েছেন। এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা এখন ডিজিটাল প্রমাণ, মোবাইল চ্যাট ও ভিডিও খতিয়ে দেখছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের