6a7ee8974678b_WhatsApp Image 2026-08-14 at 15.35.54
আগস্ট ১৪, ২০২৬ বিকাল ০৭:১৯ IST

খুন-তোলাবাজির অভিযোগ, আগ্রা থেকে গ্রেফতার জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাগ্নে

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে, আগ্রা থেকে জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাগ্নে হিসেবে পরিচিত রাজ পান্ডেকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। খুন, তোলাবাজি, জুয়া সাট্টার কারবার থেকে শুরু করে ড্রাগ সহ হেরোইন ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে দীর্ঘদিন ধরেই রাজ পান্ডের খোঁজ চালাচ্ছিল জগদ্দল থানার পুলিশ। শেষ পর্যন্ত আগ্রা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের পর আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় রাজ পান্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোঁড়া হয়। ঘটনাটিকে ঘিরে আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের বক্তব্য,'রাজ পান্ডেকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল, কারণ সে এলাকার একজন পরিচিত দুষ্কৃতী। তৃণমূলের আমল থেকে সে হেরোইন, গাঁজা, আফিম বিক্রি, তোলাবাজি সহ খুনের মতো নানা অবৈধ কাজের সাথে যুক্ত। রাজ পান্ডে তার মামা মনোজ পান্ডে, প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের আশ্রয়ে থেকে এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাত। মদ্যপ অবস্থায় লোকজনের বাড়িতে ঢুকে মস্তানি, ছিনতাই করা, ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে গুণ্ডামি করানোর মতো গুরুতর অপরাধ করতো।

অশোক সাউয়ের ছেলেকে খুন করার পেছনে রাজ পান্ডের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে অর্জুন সিংকে পরাজিত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে ভিকি যাদবকে খুন করে পাপ্পু সিংকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আমরা  রাজ পান্ডে সহ তার সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানাই। একইসঙ্গে, পুরো প্রক্রিয়ার নেপথ্যে থাকা মনোজ পান্ডে, প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামকে অবিলম্বে গ্রেফতার করা হোক'।

আরও পড়ুন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের