নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ফের বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ , খড়গপুর শহরের ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতাকে জুতো পেটা করলেন একই ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দলের অন্দরে।
সূত্রের খবর , খড়গপুর শহরের ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে বিজেপি নেতা অশোক সিং - কে জুতো দিয়ে মারধর করলেন একই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাস। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর মমতা দাস দাবি করেন , তিনিই প্রথমে অশোক সিং - এর হাতে নিগৃহীত হন। আত্মরক্ষার্থেই তিনি পাল্টা প্রতিরোধ করেন। অন্যদিকে অশোক সিং অভিযোগ করেন , এক হকারকে বসানোর জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন মমতা দাস। তিনি এর প্রতিবাদ করতেই মমতা দাস দলীয় কার্যালয়ে ঢুকে তাকে মারধর করেন বলে অভিযোগ তার।
ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও , পুলিশের তরফে জানানো হয় , বিকেল পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি। ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয় দলের মধ্যে। জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করে বলেন , "বিজেপির এটাই আসল সংস্কৃতি।"
এপ্রসঙ্গে মমতা দাস নিজে জানান , ''আমার ওপর আগে উনি আক্রমণ করেন। আমি এর প্রতিবাদ করবো কি করে। প্রশাসনের কাছেও যেতে সময় লাগবে। তাই আমি নিজের আত্মরক্ষার জন্য ওনাকে আক্রমণ করি। আমি ইচ্ছাপ্রনোদিত ভাবে ওনার গায়ে হাত তুলিনি। সমস্তটাই নিজের আত্মরক্ষার জন্য।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের