নিজস্ব প্রতিনিধি , ইরান - ইরানের ওপর বিধ্বংসী হামলা অব্যাহত আমেরিকার। মঙ্গলবারের মধ্যে হরমুজ খুলতে হবে বলে ইরানকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তা নাহলেই হামলা হবে। হল ঠিক তেমনই। হরমুজ নিয়ে নিজেদের অবস্থান বজায় রাখল ইরান। তবে সে দেশের খার্গ দ্বীপে শুরু হয়েছে আমেরিকার হামলা। মধ্যাঞ্চলে একটি ব্রিজও উড়িয়ে দিয়েছে আমেরিকা।
ট্রাম্প এর আগেও একাধিকবার খার্গ দ্বীপ ধ্বংস করার হুমকি দিয়েছেন। জানিয়েছিলেন শর্ত না মানলেই বিপদ ঘনিয়ে আসবে।মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লেখেন, “আমরা ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র, তেলের খনি, জল পরিশোধন কেন্দ্র ও খার্গ দ্বীপে হামলা চালাব। দ্বীপটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে যুদ্ধে ইতি টানব।"
হরমুজ উন্মুক্ত করলেই যুদ্ধবিরতিতে সম্মতি দিতে পারতেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের দেওয়া ১০ দফা শর্ত মানতে নারাজ ট্রাম্প। কারণ , ট্রাম্পের হুমকির পরও নিজেদের অবস্থান থেকে সরেনি ইরান। বরং জানানো হয়েছে আমেরিকা ও ইজরায়েলের জন্য হরমুজ কখনোই আর আগের মত হবে না। এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো আশাই নেই।
হরমুজ নিয়ে ইরানের নৌসেনার তরফে জানানো হয়েছে , "এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের ওপর বিদেশি আধিপত্যের যুগ নিশ্চিতভাবেই শেষ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী আর আগের অবস্থায় কখনওই ফিরবে না। বিশেষ করে আমেরিকা ও ইজরায়েলের জন্য।"
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের