নিজস্ব প্রতিনিধি , নদীয়া - খাল সংস্কারের নামে বেআইনিভাবে গাছ কাটা, সরকারি মাটি বিক্রির অভিযোগে প্রতিবাদে সামিল হলেন কৃষকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি এলাকায়। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , কয়রাপুর অঞ্চলের এক প্রাচীন খাল পার্শ্ববর্তী এলাকার কৃষিকাজ, জলনিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্প্রতি রাজ্য সরকারের প্রকল্পে সংস্কারের কাজ শুরু হয়। এই সুযোগে একাধিক পুরোনো গাছ কাটা হয়, খাল থেকে তোলা মাটি বিক্রির অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে একজোট হয়ে ক্ষোভ উগরে দেন চাষিরা।

বিক্ষোভকারী চাষি প্রবীর বেরা জানান, 'নিয়ম অনুযায়ী কাটা মাটি খালের দুই পাশে ফেলার কথা থাকলেও রাতের অন্ধকারে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। চাষীদের উপকারের আশায় যে কাজ শুরু হয়েছিল, সেটাই এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কিছুতেই মেনে নেব না'।
অন্য বিক্ষোভকারী শান্তিরঞ্জন আদক জানান, 'ইতিমধ্যেই কয়েকশো গাছ কাটা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছে পঞ্চায়েতের উপর। প্রায় ১৯ কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও, খালের মাটি বিক্রি করে খরচ তোলা হবে। এই যুক্তি গ্রহণযোগ্য নয়'।
এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক জানান, 'আপাতত দুদিনের জন্য কাজ বন্ধ থাকবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে কোনও অনিয়ম নজরে এলে প্রশাসনকে যেন জানানো হয়। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের