নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সামনেই স্বাধীনতা দিবস ১৫ ই আগস্ট। দেশজুড়ে এই দিনটিকে নিয়ে মাতামাতি থাকলেও ভারতের অনেক স্বাধীনতা সংগ্রামীই ইতিহাসের পাতায় আজ উপেক্ষিত। এমনই দুই তরুণ নক্ষত্র পটাশপুরের রামকৃষ্ণ ও কার্তিক। যাদের রক্তে লাল হয়ে উঠেছিল প্রতাপ দিঘির পাড়।
সূত্রের খবর , ব্রিটিশদের বিরুদ্ধে লবণ সত্যাগ্রহ ছিল এক নতুন জাগরণের মতো। পূর্ব মেদিনীপুর সমুদ্র সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। লবণ সত্যাগ্রহের সমর্থনে এক বিশাল সমাবেশ আয়োজিত হয়। এই সমাবেশেই উপস্থিত ছিলেন ২১ বছরের রামকৃষ্ণ দাস ও ১৭ বছরের কিশোর কার্তিক মিশ্র।
ব্রিটিশদের করা অতর্কিত আক্রমণে শহীদ হন বাংলার এই দুই তরুণ যুবক। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে যে অবদান বাংলা বাংলা রেখে গেছে তা অনস্বীকার্য। পূর্ব মেদিনীপুরের নোনা মাটিতে লুকিয়ে আছে এই দুই তরুণ শহীদের আত্মত্যাগ। যার বীরগাথা ও গৌরবময় অধ্যায় পটাশপুরের মানুষের হৃদয় আজও চিরন্তন।
প্রতাপদিঘির পারে, এই দুই তরুণ স্বাধীনতা সংগ্রামীকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে এক স্মৃতিসৌধ। পরিবারের মানুষ অনেক আগেই গত হাওয়ায় কোন ছবি পাওয়া যায়নি এই দুই স্বাধীনতা সংগ্রামীর। পটাশপুরের বাসিন্দারা এই স্মৃতি সৌধতেই মাল্য দানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দুই শহীদের সাহস, দৃঢ়তা ও দেশপ্রেম শুধু বাংলারই নয় সমগ্র ভারতবর্ষের গর্ব।
ঘটনা প্রসঙ্গে ঐতিহাসিক গোলকেশনন্দ গোস্বামীর বলেন, 'বাংলার প্রতিটি ধাপে ধাপে একটি করে অধ্যায় রয়েছে। তার মধ্যে অনেক অধ্যায়ই উপেক্ষিত। রামকৃষ্ণ দাস ও কার্তিক মিশ্র এই অধ্যায় মধ্যেই একটি। এই বীরদের স্মৃতিকে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দিতে না পারলে আখেরে ক্ষতি আমাদেরই হবে।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের