নিজস্ব প্রতিনিধি, কেরল – দক্ষিণের রাজ্য কেরলের রাজনীতিতে নয়া সমীকরণ। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ জন। ইতিমধ্যেই তিরুঅনন্তপুরমের মেয়র নির্বাচিত হয়েছেন কেরল বিজেপির রাজ্য সম্পাদক ভিভি রাজেশ। ইতিহাস তৈরি করলেন তিনি।
সূত্রের খবর, কেরলের ত্রিশুর জেলার মাত্তাথুর পঞ্চায়েতে বড়সড় পরিবর্তন। কংগ্রেসে নির্বাচিত ৮ জন নেতাই পদত্যাগ করেছেন। সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা। অর্থাৎ, মাত্তাথুর পঞ্চায়েতের নিয়ন্ত্রণ এখন বিজেপির হাতে। নবগঠিত ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের বিদ্রোহী টেসি জোসে কাল্লারাইক্কাল।
উল্লেখ্য, তিরুঅনন্তপুরম পুরসভায় ১০১ সদস্যের হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ৫১ টি ভোট পেয়ে তিরুঅনন্তপুরমের মেয়রের দায়িত্ব পেলেন কেরল বিজেপির রাজ্য সম্পাদক ভিভি রাজেশ। গত ৪৫ বছর ধরে এই পুরসভার দখল ছিল বামেদের। এই প্রথমবার তিরুঅনন্তপুরমের দখল পেল গেরুয়া শিবির।
কেরলের রাজ্য বিজেপির প্রধান রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, “তিরুঅনন্তপুরম দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। গত ৪৫ বছর ধরে ন্যূনতম পরিষেবা পাননি আমজনতা। এবার দেশের সেরা তিনটি শহরের মধ্যে অন্যতম হিসাবে গড়ে তোলা হবে তিরুঅনন্তপুরমকে।“ শপথগ্রহণের পর ভিভি রাজেশ বলেন, “১০১ টি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হবে। তিরুঅনন্তপুরমকে দেশের অন্যতম উন্নত শহর হিসাবে গড়ে তোলা হবে।“
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের