নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রাজ্যের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকেই ঘোষণা করলেন, তিনি নিজে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে ৫ লক্ষ টাকা দান করছেন। তার মন্ত্রিসভার সদস্যরাও প্রত্যেকে ১ লক্ষ টাকা করে দান করবেন বলে জানিয়েছেন।
সূত্রের খবর, বুধবার দার্জিলিঙে পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিপর্যস্ত এলাকার অবস্থা ও উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রশাসনিক উদ্যোগে 'ওয়েস্টবেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির' নামে একটি বিশেষ তহবিল চালু করা হয়েছে। যে কেউ এই তহবিলে সরাসরি অর্থসাহায্য করতে পারবেন, যাতে দুর্গত মানুষদের দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।
মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্র থেকে এক পয়সাও না এলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মানুষ চাইলে এই ফান্ডে দান করে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে পারেন।' সেইসঙ্গে তিনি নিজে তাঁর বই বিক্রির রয়্যালটি থেকে ৫ লক্ষ টাকা দান করেন। তার মন্ত্রিসভার প্রতিটি সদস্যও ১ লক্ষ টাকা করে দান করবেন বলে ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন, 'এর আগে আমি ছবি আঁকার আয় থেকে ১ কোটি টাকা দান করেছিলাম। এবার আমার রয়্যালটি থেকেই এই অনুদান দিচ্ছি।'
বৈঠকে তিনি আরও জানান, বিপর্যয়ের কারণে দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় সেখানে সাত দিনের মধ্যে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। মিরিক-সহ দার্জিলিঙের চারটি ব্লক ও ৯টি পুরসভায় প্রায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকর্মী, পুলিশ ও স্থানীয় মানুষদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, 'যেভাবে দ্রুত উদ্ধারকাজ হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের