নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুকুর থেকে উদ্ধার নাবালকের দেহ। বারাসাত হৃদয়পুর এলাকা সংলগ্ন শিবতলা পুকুর থেকে সোমবার গভীর রাতে শিশুটির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল ওই বালক। বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাসনগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি তার।
স্থানীয় সূত্রের খবর , রবিবার সকাল ১১ টার দিকে ওই বালককে শেষবার পুকুরের আশেপাশে ঘুরতে দেখা যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের তরফে খবর দেওয়া হয় বারাসাত থানায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে , পুকুরের ধারেই ঘোরাফেরা করছিল সে। এমনকি ওই বালকের জুতোও উদ্ধার হয় পুকুর থেকে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে রবিবার গভীর রাতে পুকুরেই ভেসে ওঠে তার দেহ।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা চঞ্চল গাঙ্গুলি অভিযোগ করে বলেন,'আমরা বারবার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সেলর শুক্লা ঘোষকে পুকুর সংস্কার সহ পাড় বাঁধানোর অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। কারণ সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকা সত্ত্বেও বছরের পর বছর পুকুর সংস্কার করা হয়নি। যদি সময়মতো পুকুর সংস্কার হতো , তবে আজ এই মর্মান্তিক ঘটনা ঘটত না। অবিলম্বে ওই পুকুর সংস্কার করতে হবে , যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে'।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের