নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তুষারঝড়ে শহিদ হলেন বাংলার দুই বীর জওয়ান পলাশ ঘোষ ও সুজয় ঘোষ। দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারালেন এই দুই প্যারা কমান্ডো। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের ঘরে, সঙ্গে সমগ্র রাজ্য জুড়ে শোকের আবহ।
সূত্রের খবর, ষষ্ঠীর সকালে ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরেছিলেন ভারতীয় সেনার প্যারা কমান্ডো মুর্শিদাবাদের পলাশ ঘোষ। ভাইকে নিজে এগিয়ে দিয়েছিলেন তার দাদা। এরপর কয়েকবার ফোনে কথা হলেও বুধবারের পর থেকে নিখোঁজ ছিলেন পলাশ। সেনার তরফে শুক্রবার খবর আসে তুষারঝড়ে শহিদ হয়েছেন তিনি। একই অভিযানে প্রাণ হারান বীরভূমের রাজনগর কুন্ডিরার সুজয় ঘোষও।
বুধবার দক্ষিণ অনন্তনাগের গাদুল এলাকায় সন্ত্রাসবিরোধী ‘নিকেশ অপারেশনে' অংশ নিয়েছিলেন বাংলার এই দুই বীর সেনা। ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তারা। তল্লাশিতে বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশ ঘোষকে, কিন্তু আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৩৮ বছরের পলাশের পরিবারে রয়েছেন বাবা-মা, স্ত্রী ও দুই কন্যা।
অন্যদিকে, ২৮ বছর বয়সী সুজয় ঘোষ ২০১৮ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। প্যারা কমান্ডো ৫ গ্রুপের এই তরুণ সৈনিকের বাবা পেশায় কৃষক। শেষবার দাদাকে ফোন করে অভিযানে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তারপরই আসে মৃত্যুসংবাদ। শনিবার তাদের দেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের