নিজস্ব প্রতিনিধি, কানাডা – স্কুলে ক্লাস চলাকালীন এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর আহত আরও ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাল্টা পুলিশের গুলিতে খতম বন্দুকবাজ। কী কারণে এই হামলা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। আচমকা স্কুলের মধ্যে পড়ে এক আততায়ী। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত হন আরও ২৫ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ।
দীর্ঘক্ষণ আততায়ীর সঙ্গে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলির লড়াই চলে। অবশেষে মৃত্যু হয় আততায়ীর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে বের করে দেওয়া হয়েছে স্কুলের কর্মী এবং পড়ুয়াদের। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হামলা চালিয়েছে বাদামি চুলের পোশাক পরিহিত একজন মহিলা। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “টাম্বলার রিজ এলাকার সকল বাসিন্দাদের এই সময়ে ঘরের বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন। বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বের হবেন না। সকলের কাছে অনুরোধ এই এলাকা এড়িয়ে চলবেন এবং পুলিশের নির্দেশ ও বিধিনিষেধ মেনে চলবেন।“
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের