নিজস্ব প্রতিনিধি , হুগলী - কালীপুজোর রাতে আতসবাজির রোশনাইয়ের মাঝেই হুগলির কোন্নগরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাত প্রায় একটার সময় কোন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ছাদে রাখা কাগজপত্র। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সূত্রের খবর , গ্যাস অফিসের ছাদে বিপুল পরিমাণ কাগজপত্র মজুত ছিল , যেগুলি অত্যন্ত দাহ্য। ওই এলাকাটি অত্যন্ত জনবহুল। এমনকি ঠিক গ্যাস অফিসের বিপরীতেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ওই সময় গ্যাস অফিসে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় , পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রথমে একটি ছোট দমকল গাড়ি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও পরে পরিস্থিতি জটিল হওয়ায় আরও একটি বড় ইঞ্জিন ডাকা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে কালীপুজোর রাতে এমন অগ্নিকাণ্ড ঘিরে চরম আতঙ্কে দিন কেটেছে কোন্নগরবাসীর।

এই বিষয়ে কোন্নগর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী জানান , “ঘটনাস্থলে এসে দেখি এলাকাবাসীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন , দাউ দাউ করে আগুন জ্বলছে। ছাদে প্রচুর কাগজপত্র ছিল। মনে হচ্ছে , কোনও বাজি এসে পড়ায় আগুন লেগেছে।”
দমকল আধিকারিক সোমনাথ দে জানান , “প্রথমে একটি ছোট ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে আরও একটি বড় ইঞ্জিন আনা হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের