নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - জঙ্গলের মধ্যে গাড়ি আটকে ছিনতাই। ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুটে পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার জয়পুরে। পুলিশের তৎপরতায় ঘটনার ৮ দিনের মাথায় ধরা পড়ল মূল অভিযুক্তসহ তিনজন দুষ্কৃতী। উদ্ধার হয়েছে টাকার একটি বড় অংশ।
সূত্রের খবর, ঘটনা ঘটেছিল চলতি মাসের ১১ই আগস্ট। অভিযোগ,কোতুলপুর ব্লকের ট্রান্সপোর্ট ব্যবসায়ী বিমান মণ্ডল ওইদিন গাড়ি করে ফিরছিলেন। জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বালিগুমা জঙ্গলে আচমকাই দুষ্কৃতীরা তার গাড়ি আটকায়। গাড়ি থেকে নামিয়ে তাকে হুমকি দিয়ে ছিনতাই করা হয় গাড়িতে থাকা ১ লক্ষ ৩৪ হাজার টাকা।
ঘটনার পরপরই ব্যবসায়ী জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। শেষমেশ জয়পুরের শালতোড়া এলাকা থেকে শামীম রহমান মোল্লা ও মুজিবর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে সূত্র ধরে গড়বেতা থেকে আরও এক অভিযুক্ত নূরনবী খান কে পাকড়াও করা হয়।

এ বিষয়ে বিষ্ণুপুর মহকুমার এসডিপিও সুপ্রকাশ দাস জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছিল। বিভিন্ন টেকনোলজির পাশাপাশি গোপন সূত্র কাজে লাগিয়ে দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়।বর্তমানে তিনজনকে গ্রেপ্তার করা গিয়েছে, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওই ব্যবসায়ীর নয়া নিয়োগ হওয়া সহকারীর নাম। এখনও পর্যন্ত তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ৫৪ হাজার টাকা। তবে এখনও বাকি তিন অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।”

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের