নিজস্ব প্রতিনিধি , ঝাড়খন্ড - একেই লাগাতার বৃষ্টির জেরে গঙ্গা, সুবর্ণরেখা ও ডুলুং নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তার ওপর আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় এইনিয়ে ৩ বার চাষের জমিতে জল ঢুকে পড়েছে। প্রতি বছরই এই সমস্যার মধ্যেই পড়তে হয় চাষীদের। চাষের জমিতে জল ঢুকে যাওয়ায় মাথায় হাত কৃষকদের।
সূত্রের খবর , ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন। এই নিয়ে ৩ বার জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। আগে সবজি ,ধানের চারা নষ্ট হয়ে গেছিলো। ফের ধানের চারা লাগানোর সময় সেই একই সমস্যা দেখা দিয়েছে। এই নিয়েই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষীদের।
প্রতিবছরই সাঁকরাইল ব্লকের আন্ধারী, বহড়াদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বৈঞ্চা ও বিরডাহি গ্রামের জমি জলের তলায় চলে যায়। জল নামতে সময় লাগে বেশ কয়েকদিন, আর সেই সঙ্গে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়। চাষের জমি ডুবে যেতেই বিপাকে পড়েছে চাষীদের পরিবার।
ঘটনা প্রসঙ্গে বিধান রায় নাম এক চাষী বলেন, 'প্রতি বছরেই একই সমস্যা। প্রচুর টাকার ফসল প্রতি বছরই নষ্ট হয়ে যায়। প্রশাসনিক সহযোগিতা ছাড়া আর কোনো ভাবেই চাষ করা সম্ভব না। এখন জল কমতে শুরু করলেও এখনও চাষের জমি গুলো জলের তলায়। তার ওপর আবার নদী ভাঙন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।'
ঘটনায় আন্ধারী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জানান, 'চাষের জমি জলে ডুবে যাওয়ার ফলে যদি চাষের ক্ষতি হয় তাহলে আমরা কৃষি দফতর থেকে বীমার ব্যবস্থা করবো। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আমাদের বীমার লোক বসছে। ক্ষতি হলে ক্ষতিপূরণ দেব আমরা।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের