নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাড়িসহ একটি জমি কিনতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। জাল দলিলের মাধ্যমে বৈধ জমি বলে দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়। পরে জমির নথি যাচাই করতে গিয়েই প্রতারণার বিষয়টি সামনে আসে বলে দাবি অভিযোগকারীর। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার বীরনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি উঠেছে।
অভিযোগকারী উত্তম দাসের থেকে জানা গেছে, তিনি বীরনগরের ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়িসহ জমি কিনেছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই জমির দলিল জাল এবং প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় জমি সংক্রান্ত প্রতারণার এমন আরও ঘটনা ঘটেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনা প্রসঙ্গে উত্তম দাস বলেন,'২০২২ সালের ২৮ জানুয়ারী আমি একটা আড়াই কাটার বাড়ি কিনি। বাড়ির কাগজপত্র, দলিল আমাকে সব দেখিয়ে রেডি করে আমার হাতে তুলে দেয়। কিন্তু এরা সেই দলিল অনুযায়ী রেজিস্ট্রি করেনি। সেটা আমার জানা ছিলোনা। যারা বিক্রি করেছে তাদের মধ্যে একজন প্রিয়েমশন মামলা করে সুবীর বিশ্বাস নাম। এই দালালচক্রের মাফিয়াদের সঙ্গে উনি যুক্ত ছিল। আমার কাছে কোর্ট থেকে যখন কাগজ আসে দেখি আমার নামে এই জমিটার প্রিয়েমশন করা আছে। ওই দলিলের সঙ্গে আমার কাছে থাকা দলিলের কোনো মিল নেই। তারপর আমি প্রতিবাদ করলে বলে যা করেছি বেশ করেছি। যা করার করে নে। তৃণমূলের মিন্টু দে এবং অজয় মন্ডল এই কাজের সঙ্গে যুক্ত। নতুন সরকারের কাছে আমার আবেদন ওরা যেন আমার জমিটা সম্পূর্ণরূপে রেজিস্ট্রি করে দেয় অথবা আমার টাকাটা ফেরত দিক'।
বীরনগর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু দের বক্তব্য,'আমি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ৫ নম্বর ওয়ার্ডটা আমার ওয়ার্ডের মধ্যে না। আমি কোনো জমির কাজের সঙ্গে যুক্ত নই। আমি শিক্ষকতা করি। আমি এই বিষয়ে কিচ্ছু জানিনা। আমার নামে উদ্দেশ্যপ্রনোদিত ভিত্তিহীন অভিযোগ জানানো হচ্ছে। যিনি অভিযোগ করছেন উনি কখনো নিজে থেকে এই অভিযোগ আমার কাছে নিয়ে আসেননি'।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের