নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - শান্তি চুক্তির নামে শুধু একসঙ্গে বসা হয়েছে। বাকি কোনো কাজই হয়নি। ইরান , আমেরিকা কেউই কারোর শর্ত মানতে নারাজ। বৈঠক ব্যর্থ হোক না হোক হরমুজ খুলেই ছাড়বেন বলে আগেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার দায়ভার পুরোপুরি উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ওপর চাপিয়েছেন ট্রাম্প। চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের। এবার বৈঠক ব্যর্থ হতেই ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
সুর চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন , "আমি একদিনে ইরানকে ধ্বংস করে দিতে পারি। মাত্র একঘণ্টায় আমি ইরানের সমস্ত শক্তি, ওদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারি। আমি আত্মবিশ্বাসী যে তেহরান শেষ পর্যন্ত আমেরিকার দাবি মেনে নেবে। অন্যথায়, মার্কিন সেনা ইরানে হামলা চালাবে। গোটা ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে মাত্র একদিন সময় লাগবে।"
এরপর মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন , "এই ধরনের পদক্ষেপ করতে আমার রুচিতে বাঁধছে, কিন্তু আমি যদি এটা করি তবে তা পুনর্নির্মাণ করতে ওদের ১০ বছর লেগে যাবে। আমার মনে হয় না ওরা তা আবার পুনর্নির্মাণ করতে পারবে। মআমি আপনাদের জানিয়ে রাখছি ওরা ফের আলোচনার টেবিলে ফিরবে। আমরা যা চাই ওরা মেনেও নেবে। সবকিছু দেবে।আমি সবকিছুই চাই, আর ওদের হাতে কোনও বিকল্প নেই।"
উল্লেখ্য , ২১ ঘণ্টা ধরে বৈঠক করেও কোনো লাভ হয়নি। উল্টে ইরান বলেছে আমেরিকা শুধুই বৈঠক ভেস্তে দেওয়ার বাহানা খুঁজছিল। আবার আমেরিকার তরফে জেডি ভ্যান্স বলেন , "আমেরিকা কী চায় না চায় সবটা পরিষ্কারভাবে বৈঠকে আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরও কোনও সমঝোতায় আসা যায়নি। তাই অগত্যা আমরা সমাধান সূত্র ছাড়াই আমরা ফিরে যাচ্ছি।"
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের