নিজস্ব প্রতিনিধি, তেহরান - খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। ড্রোন, মিসাইল হামলা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্যের ১৪ টি দেশে আঁচ পড়েছে যুদ্ধের। ইরানি যুদ্ধজাহাজে হামলা চালায় মার্কিন সাবমেরিন। এর জেরে মৃত্যু হয়েছে ৮০ জনের। এই হামলার কড়া প্রতিক্রিয়া দিল তেহরান।
ইরানের বিদেশমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, “আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। ওই যুদ্ধজাহাজটি সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে সফর করেছিল। তাতে প্রায় ১৩০ জন নাবিক ছিলেন। পূর্বঘোষণা ছাড়াই আমেরিকা টর্পেডো হামলা করেছে, যা পরিস্থিতিকে বিপজ্জনক ভাবে উত্তেজিত করে তুলেছে।”
উল্লেখ্য, শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে আমেরিকান সামরিক বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক তিন আমেরিকান সেনা কর্তা জানান, তাদের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি নৌযান ডুবে গিয়েছে। তারা এই বিষয়ে বড় মাপের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
রবিবার সকালে ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। পাশাপাশি এই মৃত্যুকে শহীদ বলে বর্ণনা করেছে।
মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ইজরায়েলের তেল নফ এয়ারবেসে, তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারে মিসাইল হামলা চালানো হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের