নিজস্ব প্রতিনিধি, ভোপাল - বাঙালির গর্ব রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বন্ধ, নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহে তাঁর অবদান অনস্বীকার্য। সেই রাজা রামমোহন রায়কেই ‘ইংরেজদের দালাল’ বলে অভিহিত করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা ইন্দ্র সিং পারমার। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস।
বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মধ্যপ্রদেশের আগর মালওয়াতে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় ইন্দ্র সিং পারমারকে বলতে শোনা যায়, “বাংলা, ইংরেজি শিক্ষার মাধ্যমে দেশের মানুষের আস্থা বদলানোর দুষ্কর্ম চলছিল। দেশের কিছু মানুষকে ভুয়ো সমাজ সংস্কারক বানিয়ে ছেড়ে দিয়েছিল ইংরেজরা, যার মধ্যে শামিল ছিলেন রাজা রামমোহন রায়। উনিও ইংরেজদের দালাল হিসেবে কাজ করছিলেন দেশে।“
তিনি আরও বলেন, “ইংরেজদের জমানায় মিশনারি স্কুলের মাধ্যমে ধর্মান্তরণের যে কুচক্র চালিয়েছিলেন, তা আটকানোর সাহস যদি কেউ দেখিয়ে থাকেন, তিনি ছিলেন একমাত্র বিরসা মুন্ডা। আদিবাসী সমাজকে বাঁচিয়েছিলেন তিনি।“ তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন, “ইন্দ্র সিং পারমারের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। ওঁর ইতিহাস জ্ঞান নিয়ে সন্দেহ রয়েছে।“
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের