নিজস্ব প্রতিনিধি, গান্ধীনগর - মধ্যপ্রদেশের ইন্দোরের পর এবার গুজরাতের গান্ধীনগরে জলে বিষক্রিয়া। বিষাক্ত জল পান করে হাসপাতালে ভর্তি শতাধিক। গান্ধীনগরের জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি।
সূত্রের খবর, বিষাক্ত জল পান করে গত ৫ দিনে গান্ধীনগরে ১০০ জনেরও বেশি টাইফয়েড রোগীর খবর পাওয়া গিয়েছে। গান্ধীনগর সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু সহ ১০৪ জন রোগী। প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ডেপুটি কালেক্টর সহ অন্যান্য আধিকারিকদের।
গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, “বর্তমানে ১০৪ জন রোগীর খবর পাওয়া গিয়েছে। প্রশাসন চিকিৎসা ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করছে। রোগী এবং তাদের পরিবারকে আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের প্রচেষ্টা চলছে। রোগীদের পরিবারের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।“
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরা এলাকায়। সেখানে অবস্থিত একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে তৈরি করা হয়েছিল একটি শৌচাগার। পাইপলাইন লিক হয়ে শৌচাগারের বর্জ্য মিশে গিয়েছে পানীয় জলে। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের