নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ। প্রয়াত জনসংঘ প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এদিন তিনি শ্যামাপ্রসাদের জীবন, আদর্শের কথা সবার সামনে তুলে ধরেন।
সোমবার সকালে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতির সামনে শ্রদ্ধা নিবেদন করেন দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মী-সমর্থক। জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্যামাপ্রসাদের জীবন, আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদান নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা তাঁর রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের অবদানের কথাও তুলে ধরেন।
এ বছর জন্মজয়ন্তী উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ১২৫তম বর্ষে পদার্পণ করেছে এই স্মরণ অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইকো পার্কের অনুষ্ঠানও তারই অংশ। দলীয় নেতৃত্বের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও আদর্শ পৌঁছে দিতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের