নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - হাতে গোনা থেকে মেশিন সব পথেই চলছে টাকার স্রোত। একদিকে দিন-রাত এক করে গণনায় ব্যস্ত কর্মীরা, অন্যদিকে চার দিক থেকে এসে ঢল নামছে আর্থিক সাহায্যের। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ নির্মাণের জন্য যেন দানের সুনামি বয়ে যাচ্ছে।
৬ ডিসেম্বরের পর থেকেই অভূতপূর্বভাবে বাড়ছে অনুদানের পরিমাণ। স্থানীয় মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত সব জায়গা থেকেই আসছে দান। কারও জীবনভর সঞ্চয়, কারও হাতে থাকা সোনাদানা, আবার কোথাও ইট-বালু-সিমেন্ট প্রত্যেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখছেন মসজিদ নির্মাণের কাজে।
হুমায়ুন কবীর জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে থাকা অ্যাকাউন্টে জমা পড়েছে ২ কোটি ৭১ লক্ষ টাকা। শুধু আর্থিক সাহায্য নয়, আসছে প্রচুর নির্মাণসামগ্রীও। এখানেই শেষ নয়, বিদেশ থেকেও নাকি আসছে দানদাতাদের আগ্রহ। হুমায়ুনের দাবি, কাতার, সৌদি আরব, বাংলাদেশ-সহ একাধিক দেশের মানুষ ফোন এবং ইমেলের মাধ্যমে সাহায্য করতে চাইছেন।
বিদেশি অনুদান গ্রহণে ব্যাংকিং নিয়মের জটিলতা থাকায় ইতিমধ্যেই তিনি SBI-র পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার কথায়, 'বাইরের রাষ্ট্র থেকেও যোগাযোগ হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছেন, মসজিদ নির্মাণে যত টাকা লাগুক, তারা সাহায্য করবেন।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের