নিজস্ব প্রতিনিধি , তেহরান - জ্বালানি সঙ্কটে ভুগছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এই মুহূর্তে জ্বালানি সঙ্কটে শুধু হেঁশেল , ক্রীড়াক্ষেত্র , পরিবহনেই সমস্যা দেখা দিয়েছে তা নয় এবার প্রভাব পড়েছে চিকিৎসাক্ষেত্রে। যা সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী হল হিলিয়াম গ্যাস। গোটা বিশ্বের এক-তৃতীয়াংশ হিলিয়াম গ্যাস রফতানি হয় হরমুজ প্রণালী থেকে। যুদ্ধের জেরে যা কার্যত ব্যাহত। সবচেয়ে বেশি হিলিয়াম ব্যবহৃত হয় MRI মেশিনে। সেই রফতানি বন্ধ হওয়ায় এবার ঘোর সঙ্কটে চিকিৎসা ব্যবস্থা।
সূত্রের খবর , মাত্র ৪৫ দিনের জন্য হিলিয়াম গ্যাস মজুত রয়েছে দেশে। তাই এই মুহূর্তে হরমুজ না খুললে গোটা দেশজুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন রোগীরা। ইরানের হামলায় কাতারে জ্বালানি গ্যাসের উৎপাদন ক্ষেত্র ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। LNG-র পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিলিয়াম উৎপাদন। গোটা পৃথিবীর চাহিদার ৩০ থেকে ৩৩ শতাংশ হিলিয়াম আসে কাতার থেকে। আমেরিকা রাশিয়া উৎপাদন করলেও পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে দিনের পর দিন এই জ্বালানি সঙ্কটের প্রভাব পড়ছে একের পর এক ক্ষেত্রে।
LNG উত্তোলনের মাধ্যমেই পাওয়া যায় হিলিয়াম গ্যাস। যা শুধু চিকিৎসাক্ষেত্রে নয় , ব্যবহৃত হয় মহাকাশ গবেষণা , সেমিকন্ডাক্ট শিল্পতে। গ্যাসটি অত্যন্ত হালকা হওয়ায় একে সংরক্ষণ করা কঠিন। সংরক্ষণ করা হলেও ধীরে ধরে এটি বায়ুমন্ডলে মিশে যায়। তবে খুব সহজে পুনরুদ্ধার সম্ভব। এমনকি হিলিয়ামের ঘাটতি পূরণ না হলে সেমি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রেও বাধা। হিলিয়াম সরবরাহ বন্ধ হলে চিপ তৈরি করা সম্ভব নয়। সেক্ষেত্রে ডেটা সেন্টার ও AI ক্ষেত্র বিপুল ক্ষতিগ্রস্ত হবে।
উল্লেখ্য , বর্তমানে হরমুজে আটকে থাকা অসংখ্য জাহাজগুলির মধ্যে ২০০টির বেশিতে রয়েছে এই হিলিয়াম। সরবরাহে ঘাটতির জেরে চাহিদা বাড়তে থাকায় হিলিয়ামের দামও মারাত্মক বেড়েছে। ভারতও নিজের চাহিদার ১০০ শতাংশ হিলিয়াম বাইরে থেকে আনে। তাই এই মুহূর্তে যা পরিস্থিতি আগামী দিনে এই গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কিনা সেই নিয়ে এখন বিরাট সংশয়।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের