নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে আমেরিকাকে ভীষণই বিপাকে ফেলেছে ইরান। আগেই হুমকি দেওয়া হয়েছিল বন্ধু দেশ ছাড়া হরমুজ থেকে কোনো জাহাজ ছাড়া হবে না। তেমনই করে দেখিয়েছে ইরান। তবে এবার হরমুজ খোলা নিয়ে ফের হুমকি দেওয়া হল ইরানকে। লাগাতার হুমকির পরই কোথাও ট্রাম্পকে কিছুটা হলেও অসহায় মনে হচ্ছে।
সময়মত হরমুজ না খুললে ইরানকে নরক বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা জবাব দিয়ে ইরানও বলেছিল নরক বানিয়ে দেওয়া হবে পশ্চিম এশিয়ার দেশগুলিকে। হুমকি সত্ত্বেও মাথা নত করার ইঙ্গিত দেয়নি ইরান। সংঘাতেও রাশ টানেনি তারা। বরং রবিবারও কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনের মতো দেশে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। তেহরানের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ইরানে অসামরিক জায়গায় হামলা চালানো হলে তারাও পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোয় হামলা চালাবে।
প্রথম পোস্টের পর মার্কিন প্রেসিডেন্ট আরও একটি পোস্টে লিখে ইরানকে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, "মঙ্গলবার, রাত ৮ টা (মার্কিন সময়)"। অর্থাৎ , ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন , "ওরা যদি দ্রুত বোঝাপড়ায় না আসে, তাহলে আমি সব উড়িয়ে তেলের দখল নেব।"
তবে এই মুহূর্তে ইরানের তেল ভাণ্ডারের দখল নেওয়া কঠিন। কারণ বারবার যুদ্ধে পাল্টা মার দিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান স্পষ্ট করেছে ইরান। ট্রাম্পের হুমকির পর ইরানের সেনা সদর দফতরের প্রতিনিধি জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেছেন , "হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী ও যুদ্ধবাদী প্রেসিডেন্ট ফের মরিয়া হয়ে উঠেছেন। অসহায়, ভারসাম্যহীন ও নির্বোধের মতো কাজ করছেন তিনি। ইরানের পরিকাঠামো-সহ জাতীয় সম্পদকে নিশানা করার ভয় দেখাচ্ছেন।"
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের